শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে বান্ধব পল্লীতে দুটি সাততলা ভবন নির্মাণকাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ফরিদপুর জেলার আলিপুর এলাকায় অবস্থিত বান্ধব পল্লীতে দুটি সাততলা আবাসিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরে এক আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ও ফরিদপুর হাঁড়ি সমাজের মন্ডল শ্যামল জমাদার, রিপন হাঁড়ি, আলো রানী দাস, শ্রীমৎ পবন বন্ধু এবং নাহিদুজ্জামান নাহিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন সিঁথিল।

এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান ও তানভীর চৌধুরী রুবেল, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বান্ধব পল্লীর বাসিন্দারা পাকা ভবনে বসবাসের সুযোগ পাবেন এবং তাদের জীবনমান উন্নত হবে। একই ধরনের আবাসন প্রকল্প দেশের বিভিন্ন স্থানে বাস্তবায়ন করা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

জানা যায়, প্রকল্পের আওতায় প্রায় ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট নির্মাণ করা হবে, যেখানে একটি পরিবার স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ কোটি ৮০ লাখ টাকা এবং চুক্তিমূল্য ৩২ কোটি ২৩ লাখ ৬৮ হাজার ৬৬৫ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফরিদপুর এ প্রকল্প বাস্তবায়ন করছে।

এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে বান্ধব পল্লীর বাসিন্দারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

ভোরের আকাশ/ র.ই


 

উদ্বোধনমোহাম্মদ আজহারুল ইসলাম

শেয়ার করুন: