দেশের ক্রীড়াঙ্গনে জিয়াউর রহমানের অবদান ছিল অবিস্মরণীয়

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্রীড়াপ্রেমিক ছিলেন। দেশের মুক্তিযুদ্ধে অবদানের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অবদান ছিল অবিস্মরণীয়। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্রীড়াঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তার শাসনামলে খেলাধুলায় ব্যাপক উন্নতি ঘটেছিল বাংলাদেশে।
আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি ক্রীড়াঅঙ্গন কে আরো উচ্চশিখরে নিয়ে যেতে চাই।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে টাঙ্গাইল ইউনাইটেড ক্রিকেটার অ্যালায়েন্স এর আয়োজনে শহীদ জিয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, একটি সুস্থ দেহ একটি সুস্থ সমাজ আর মাদক মুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই জেলা পর্যায়ে খেলাধুলার মান বাড়াতে হবে। তাহলে জেলা পর্যায়ে থেকে আরো উঠে আসবে প্রতিভাবান খেলোয়াড়রা। তারা আগামীতে জাতীয় দলের নেতৃত্ব দিবে। আগামীতে টাঙ্গাইল কে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক জেলায় প্রতিষ্ঠায় করার লক্ষ্যে সকলে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
জেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন, জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, টাঙ্গাইল ইউনাইটেড ক্রিকেটার অ্যালায়েন্স এর পরিচালক আাবু নাসির মানিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম,জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা প্রমুখ।
উল্লেখ্য, উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সৈয়দ জামাল ক্লাব ও টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমি। এই টুর্নামেন্ট মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধন অনুষ্ঠান শেষ এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভোরের আকাশ/তা.কা