শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন

কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক বলেছেন, রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন।  আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমি জনগনের কামলা। জনগনের জন্য কামলা দেওয়াই আমার কাজ।

আপনারা আন্দোলন,  সংগ্রাম করেছেন। শত ত্যাগ শিকার করে আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আমিও জনগনের চাকর। তাই সকলের মতামত, সকলের চিন্তা - চেতনা ও ভালো-মন্দ যাচাই করে আমাকে পথ চলতে হবে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেছেন। জীবনের শেষ মুর্হুত পর্যন্ত তিনি আপোষ করেননি। আপোষ না করায় তিনি জেল খেটেছেন। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সাংসদ ফজলুল হক মিলন এসব কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এসইডিপি) এর অধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট কর্তৃক আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলায় প্রতিপাদ্য বিষয় ছিল " মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ "।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম।

আরও পড়ুন

মান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বসতবাড়িঘরে হামলা- ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগ

এর আগে প্রধান অতিথি উপজেলার ১৩ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান স্টল ঘুরে দেখেন। এরপর উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের নিয়ে নৃত্য পরিবেশিত হয়। পরে উপজেলা পর্যায়ে স্টার্ট আপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইননোভাটেশন আইডিয়া সোকেসিং প্রোগ্রামে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করায় খৈকড়া উচ্চ বিদ্যালয়, সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ এবং সাওরাইদ উচ্চ বিদ্যালয়কে সুশিক্ষায় উদ্বোধনী মেধাবী পুরস্কার প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সোলায়মান আলম ও খাইরুল আহসান মিন্টু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহমুদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ প্রমুখ।

ভোরের আকাশ/ এনউব

ফজলুল হক মিলন

শেয়ার করুন: