শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ড্যাব’র আয়োজনে নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনাজপুরের কন্যা সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী-২০২৬) বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন অডিটোরিয়ামে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনাজপুরের কন্যা সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার আহবায়ক ডাঃ হাফিজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রায়ত মন্ত্রী খুরশীদ জাহান হক (চকলেট আপা)’র জ্যেষ্ঠ পুত্র শাহারিয়ার আকতার হক ডন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ও কোতয়ালী বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, কৃষিবিদ অধ্যাপক ড. সাইফুল হুদা, রাজশাহী সিটি করপোরেশনের (অব.) প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নূর ইসলাম তুষার প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব ডাঃ মোহাম্মদ জিয়াউল হক (জিয়া)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজেজেস-এর সাধারণ সম্পাদক আবু তাহের মো. বদরুদ্দোজা, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বুকুল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আমিনুর রাশীদ, ড্যাব-এর সিনিয়র সদস্যবৃন্দ, বিপিএমপি-এর সাধারণ সম্পাদক ডাঃ আ ফ ম মোস্তফা সরকার, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার, নার্সিং এসোসিয়েশনের প্রতিনিধি শাহনাজ পারভীন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির পক্ষে ডাঃ মো. গোলাম মোস্তফা, ডাঃ মমতাজ বেগম পলি, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের প্রতিনিধি, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রি-প্রেজেটেটিভ এসোসিয়েশনের প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধিসহ অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দিনাজপুরের কন্যা বেগম খালেদা জিয়া, খুরশীদ জাহান হক (চকলেট আপা), বেগম তৈয়বা মজুমদার এবং জিয়া পরিবারসহ সকল মরহুমের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মো. আব্দুর রহমান।

ভোরের আকাশ/নি. ব

নির্বাচন অনষ্ঠান

শেয়ার করুন: