শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে "সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন"এর ইফতার মাহফিল ও ঈদ উপহার প্রদান

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

এসএসসি ব্যাচ ভিত্তিক সংগঠন 'সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন' দিনাজপুর জেলা প্যানেলের উদ্যোগে নিম্নবৃত্ত ও   অসহায়দের সহযোগিতা প্রদান   এবং ' সারা বাংলা ৮৮"' বন্ধুদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২মার্চ) দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ 'গ্রিনভিউ' কমিউনিটি সেন্টারে  অনুষ্ঠিত হয়েছে এ আয়োজন। ৮৮ বন্ধুরা একত্রিত হয়ে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে একসাথে ইফতারের একটি আনন্দঘন ভাবগাম্ভীর্যপূর্ণ  সামাজিক আয়োজন ছিল এটি।

অস্বচ্ছল বন্ধুদের ঈদ উপহার প্রদান,বন্ধুদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আড্ডা,স্মৃতিচারণ এবং সম্মিলিত প্রার্থনার একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয় এই আয়োজনে।

এতে ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আলোচনার মাধ্যমে সামাজিক সচেতনতা ও মানবিক গুণাবলী অর্জনে উৎসাহিত করা হয়।

দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে  দেখা করা ও কুশল বিনিময়ের একটি সেরা মাধ্যম ও সুবর্ণমুহূর্ত  ছিলো এই ইফতার মাহফিল।ইফতারপূর্ব  আলোচনা এবং   দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, কল্যাণ  ও সমৃদ্ধি কামনায় এক বিশেষ মুনাজাত পরিচারনা করা হয়।  পরে একসাথে নামাজ আদায় করা হয় সেখানেই।

খাবারের মেন্যু ছিলো তেহেরী পোলাও,কোপ্তা,খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি,ফলমূল ও শরবতসহ বেশ কিছু মজাদার খাদ্য সামগ্রী।

৮৮ বন্ধুরা একত্রিত হয়ে পুরনো স্মৃতি রোমন্থন এবং একসাথে একান্তে কিছু সময়  কাটানো হয়।

অনুষ্ঠানের শুরুতে ২০টি অস্বচ্ছল পরিবারকে দশ দিনের বাজার ও ঈদের খরচের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় এক বন্ধুর অসহায় ভাইকে (প্যারালাইজড) চিকিৎসা বাবদ এবং  একজন প্রয়াত বন্ধুর পরিবারকে ঘরের টিনশেড বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।

সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন এর মূলত চ্যারিটি মূলক কাজ ও পিছিয়ে পড়া বন্ধুদের সহযোগিতায় সব সময়ের জন্য নিবেদিত এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তারা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানটিতে জেলা প্যানেলের কো-অর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন ।

এ সময়  দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ও সদর উপজেলার ৮৮ ব্যাচ এর বন্ধুরা উপস্থিত ছিলেন । যে সমস্ত বন্ধুরা অসুস্থ্য এবং যে বন্ধুরা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের সবার জন্যই দোয়া ও মাগফেরাত কামনা করা হয়।

ভোরের আকাশ/আ.র
 

সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন

শেয়ার করুন: