শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৫, ৯:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৩
কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৩

কিশোরগঞ্জের চৌদ্দশত নান্দলা বাসস্ট্যান্ড এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের ভাটি জগৎচর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে নূর ইসলাম (৭০) এবং একই ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত মধু মিয়ার দুই ছেলে আবু তাহের (৬৫) ও আবুল কাসেম (৬১)।

পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই আবু তাহের ও আবুল কাসেম, তাদের স্কুলবন্ধু নূর ইসলামকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ কোর্টে জমি-জমা সংক্রান্ত একটি মামলার বিষয়ে উকিলের সঙ্গে পরামর্শ করতে যাচ্ছিলেন। পথে চৌদ্দশত বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে পিছন দিক থেকে একটি দ্রুতগামী পিকআপ ধাক্কা দেয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আবু তাহের মারা যান। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথেই মারা যান নূর ইসলাম ও আবুল কাসেম।

এ বিষয়ে কটিয়াদি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য পৌঁছায়নি।

এদিকে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন মারা যান, অন্য দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: