শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় মাটিপট্টি বস্তিতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনা মহানগরীর রেলওয়ে হাসপাতাল রোড মার্কেট এলাকায় বাবুল মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটে। 

নিহত বাবুল মোল্লা ওই এলাকার মৃত লালচান মোল্লার ছেলে। তিনি হাসপাতাল রোডের মাটিপট্টি বস্তিতে ভাড়া থাকতেন।

নিহতের মেয়ে রিমি জানান, তাদের প্রতিবেশীরা তার বাবাকে মারপিট করেছে। বিকালেই এটা পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু পুলিশ এটা ঠেকানোর উদ্যোগ নেয় নি।

সদর থানার বড় বাজার ফাঁড়ি ইনচার্জ জামাল উদ্দিন জানান, বিকালে পানি ছিটানো নিয়ে বস্তির আরেকটি পরিবারের সঙ্গে বাবুল মোল্লার পরিবারের ছোটদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে সেটা বড়দের মাঝে ঝগড়ায় রূপ নেয়। এরই জের ধরে রাতে প্রতিবেশীরা ঘরের মধ্যে প্রবেশ করে বাবুল মোল্লাকে মারপিট করে। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ভোরের আকাশ/আ.র

পিটিয়ে হত্যা

শেয়ার করুন: