শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে একরাতে কৃষকের ৬ গরু চুরি

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর শূন্য করে দিয়েছে চোরের দল।

শনিবার  উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া (জোনাকি মোড়) এলাকায়  কৃষক রফিকুল ইসলামের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি হয়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানা গেছে

ভুক্তভোগী কৃষক রফিকুল ইসলাম জানান, তার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল এই গরুগুলো। প্রতিদিনের সংসার খরচ, সন্তানদের পড়ালেখা এবং ভবিষ্যৎ পরিকল্পনা—সবকিছুই নির্ভর করছিল গবাদিপশুর ওপর। কিন্তু এক রাতেই সবকিছু হারিয়ে তিনি ও তার পরিবার চরম অসহায় অবস্থায় পড়েছেন।

তিনি আরও জানান, প্রতিদিনের মতো গরুগুলো গোয়ালঘরে রেখে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। কিন্তু আজ শেষ রাতে দুর্বৃত্তরা কৌশলে গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো চুরি করে নিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘর খালি দেখে তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে। তারা দ্রুত চোর চক্র শনাক্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে। 

ভোরের আকাশ/আ.র

গরু চুরি

শেয়ার করুন: