শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদারীপুর

তারেক রহমানকে পখিরা দরবার শরীফের পীর সাহেবের অভিনন্দন

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় লাভ করায় দলটির চেয়ারম্যান ও হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন মাদারীপুর পখিরা দরবার শরীফের পীর সাহেব মাওলানা শরীফ মুহাম্মদ ইমরান বিন নূর। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মাদারীপুর শহরের কুকরাইল পখিরা দরবার শরীফ সংলগ্ন দারুচ্ছুন্নাত জামে মসজিদে পবিত্র জুমার নামাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিনন্দন জানান।

পীর সাহেব তার বক্তব্যে দেশের জনরায়কে স্বাগত জানিয়ে নবনির্বাচিত সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানান। বিশেষ করে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের তিনি আলাদাভাবে শুভেচ্ছা জানান। পীরজাদা সাউদ উদ্দিন হানজালা (মাদারীপুর-১), জাহান্দার আলী মিয়া (মাদারীপুর-২), আনিসুর রহমান।

মুফতি শরীফ মুহাম্মদ ইমরান বিন নূর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিকট প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ, দেশের মানুষ, ইসলাম এবং মানবতার কল্যাণে কাজ করেছেন, তাঁদের সুযোগ্য সন্তান হিসেবে তারেক রহমানও সেই ধারা অব্যাহত রাখবেন।”

তিনি আরও যোগ করেন যে, বিগত দিনে বিএনপির শীর্ষ নেতৃত্ব যেভাবে হক্কানী আলেম সমাজ ও পীর-মাশায়েখদের পরামর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, আগামী দিনেও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করা হবে বলে তিনি আশাবাদী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরিশেষে, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ভোরের আকাশ/ র.ই

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনমাওলানা শরীফ মুহাম্মদ ইমরান বিন নূর

শেয়ার করুন: