শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী স্মরণের পাশে জেলা প্রশাসক

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর একজন কৃতী ক্রীড়াবিদ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী মো. আব্দুল কাদের স্মরণ এর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

বাকপ্রতিবন্ধী মো. আব্দুল কাদের স্মরণ টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নের বেলটিয়াবাড়ী গ্রামের মো. সোলায়মান হোসেন এর ছেলে এবং টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী। তিনি ২০১৫ সালে আমেরিকায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস এর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে ৩টি স্বর্ণপদক, ২০১৯ সালে আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস এর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ৩টি স্বর্ণপদক ও ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমস এর চ্যাম্পিয়ন হয়ে ১ টি স্বর্ণপদক লাভ করেন। তার জীবনের এসব গৌরবময় অর্জনের জন্য  তাকে ২০২০ সালে জাতীয় ক্রীড়া পদক-এ ভূষিত করা হয়।

সম্প্রতি মালেশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমস-এ অংশ গ্রহণ করার জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।  

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করে মো. আব্দুল কাদের স্মরণ  বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসক শরীফা হক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক শরীফা হক মো. আব্দুল কাদের স্মরণকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

ভোরের আকাশ/জাআ

জেলা প্রশাসকটাঙ্গাইলবিশ্ব চ্যাম্পিয়ন

শেয়ার করুন: