শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুবদলের কমিটি ঘোষণার কয়েক ঘন্টা পরেই যুগ্ম আহবায়কের পদ স্থগিত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুন ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
যুবদলের কমিটি ঘোষণার কয়েক ঘন্টা পরেই যুগ্ম আহবায়কের পদ স্থগিত
যুবদলের কমিটি ঘোষণার কয়েক ঘন্টা পরেই যুগ্ম আহবায়কের পদ স্থগিত

‎পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘন্টা পরই ওই কমিটির এক যুগ্ম আহবায়কের পদ স্থগিত করার ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ৫১ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন দেন।  

তবে কমিটি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বৃহস্পতিবার (২৬ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ রাসেল খান ডালিমের পদ স্থগিত করার তথ্য জানানো হয়।
‎
‎জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়।  কমিটিতে কামরুজ্জামান তুষারকে আহবায়ক এবং এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে দায়িত্ব দেওয়া হয়।  

৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছে।  বাকী অন্য সকলকে সদস্য হিসেবে রাখা হয়েছে।  তবে কমিটি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বৃহস্পতিবার রাতে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ রাসেল খান ডালিমের পদ স্থগিত করার তথ্য জানানো হয়।
‎
‎প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় অদ্য ঘোষিত পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল খান ডালিম-এর প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে।  পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তিনি দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন।  যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
‎
‎উল্লেখ্য, ২০২৩ সালের ৫ সেস্টেম্বর মারুফ হাসানকে আহবায়ক ও এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে তৎকালীন যুবদলের কেন্দ্রীয় কমিটি।  পরবর্তীতে ২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন অভিযোগে ওই কমিটির আহ্বায়ক মারুফ হাসান, যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান শেখ রুবেল ও রিয়াজ সিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।  পরে সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান তুষারকে আহবায়কের দায়িত্ব দেওয়া হয়।

ভোরের আকাশ/জাআ

স্থগিতযুবদল

শেয়ার করুন: