শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মীর মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ডিভোর্স দেওয়ার তিন মাস পর স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রাক্তন স্বামী।

এলাকাবাসী ঘাতক প্রাক্তন স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হনুমার্কেট এলাকায়।

নিহত প্রিয়তা ( ১৯) হালুয়াঘাট উপজেলার রহেলা গ্রামের দুলাল মিয়ার কন্যা। তার তিন বছর বয়সী পুত্র সন্তান রয়েছে।

সে নয়নপুর এলাকার রিদিসা গার্মেন্টসে চাকুরী করতো। মধ্যাহ্ন বিরতিতে বের হলে দিনে দুপুরে রাস্তায় ফেলে উপুর্যুপরি ছুড়িকাঘাতে হত্যা করে তাকে।

ঘাতক আনারুল (২৬) ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ডাইলের বাজার গ্রামের আক্রাম হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শী সহকর্মী ও মামাতো বোন নুরুন্নাহার জানান, দুপুরে লান্সের বিরতিতে বের হয়ে আমরা বাসায় ফিরছিলাম। এসময় আমরা আনারুলকে দেখতে পাই।

আমার বোন ভয় পেয়ে আমার সামনে চলে আসে। তখনই ছুরি বের করে পিছন দিক থেকে আঘাত করে। পরে সামনে থেকেও উপুর্যুপরি আঘাত করে।

আমার ডাকচিৎকার শুনে সহকর্মীরা এসে ঘাতক আনারুল কে ছুরি সহ আটক করে। প্রিয়তাকে শ্রীপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বোন বিলকিস বেগম বলেন, আমার বোনের সাথে আনারুলের পাচ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের তিন বছরের একটা বাচ্চা আছে।

আনারুল নেশা করে তাকে প্রায়ই মারধোর করতো। সেকারণে গত তিন মাস পূর্বে পারিবারিক ভাবে ডিভোর্স হয় তাদের।

এরপর থেকে আনারুল তাকে হুমকি দিতে থাকে।হঠাৎ এসে আমার বোনকে ছুরি দিয়া পারাইয়া মেরে ফেলছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।

এঘটনায় শ্রীপুর থানার উপ পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘাতক আনারুলকে গ্রেফতার করা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/নি. ব

মৃত্যু,

শেয়ার করুন: