শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে চুরির সময় দায়ের কোপে যুবকের মৃত্যু, আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জে চুরির সময় দায়ের কোপে যুবকের মৃত্যু, আটক ১
সুনামগঞ্জে চুরির সময় দায়ের কোপে যুবকের মৃত্যু, আটক ১

সুনামগঞ্জে চুরির সময় দায়ের কোপে সাইমুন হাসান রনি (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) সকালে সদর উপজেলার মাইজবাড়ি পূর্বপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাইমুন মাইজবাড়ি গ্রামের মৃত সমুজ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ ইকবাল হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে। তিনি একই উপজেলার বদিপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে মাইজবাড়ির এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় বাড়ির লোকজন টিন কাটার শব্দ শুনে সতর্ক হন। সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তারা ঘরের দরজার কাছে অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে দরজার ফাঁক দিয়ে এক ব্যক্তি হাত ঢোকানোর চেষ্টা করলে, ঘরের ভেতরে থাকা ইকবাল হোসেন তাকে দা দিয়ে কোপ দেন। ঘটনার পর লোকটি পালিয়ে গেলেও, শনিবার সকালে তার লাশ মাইজবাড়ি পূর্বপাড়ার একটি জায়গা থেকে উদ্ধার করা হয়।

নিহতের বোন হোসনা বেগম অভিযোগ করে বলেন, “আমার ভাই চোর ছিল না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ক্রাইম) জাকির হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে ঢোকার সময় দায়ের কোপে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক ইকবাল হোসেন ঘটনার দায় স্বীকার করেছেন।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ।।হ,র

শেয়ার করুন: