শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেনাপোলে বোমা বিস্ফোরনে দুই শ্রমিক আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

যশোরের বেনাপোল সীমান্তে   মাটি খননের সময় পরিতাক্ত বোমা বিস্ফোরণে  ২ শ্রমিক আহত হয়েছেন। আহতদের তাদেরঅবস্থা আশঙ্কা অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও বিজিবি।

বুধবার(৪ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে বেনাপোল পোর্টথানাধীন  বালুন্ডা গ্রামে এই বোমা বিস্ফোরনে তারা আহত হয়। আহতরা হলেন, বালুন্ডা গ্রামের কাচারিপাড়া গ্রামের  বারিক সরদারের ছেলে জাকির সরদার  ও নুরজাক সরদারের ছেলে আব্দুল কাদের।

পোর্টথানা পুলিশের ওসি তদন্ত আব্দুল হাই জানান, বাথরুম তৈরী করতে গর্ত খনন করছিলেন শ্রমিকেরা। এসময় হঠাৎ করেই বোমা বিস্ফোরনে দুই শ্রমিক আহত হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনা স্থল থেকে বোমার আলামত উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তী করা হয়েছে। কারা কি উদ্দেশ্যে বোমা রেখেছিল তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয়রা জানান, নির্বাচনে প্রভাব বিস্তারে এসব  বোমা সংগ্রহ করা হতে পারে। বিষয়টি প্রশাসনকে গুরুত্বের সাথে খতিয়ে দেখার আহবান জানান। 

ভোরের আকাশ/আ.র

বোমা বিস্ফোরণ

শেয়ার করুন: