শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদের তৃতীয় দিনেও গাজীপুর সাফারি পার্কে উপচেপড়া ভীড়

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কোর সাফারিতে উঠতে লম্বা লাইন। ছবি: ভোরের আকাশ
কোর সাফারিতে উঠতে লম্বা লাইন। ছবি: ভোরের আকাশ

গাজীপুর সাফারি পার্কে পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে প্রকৃতি প্রেমিদের ভীড় বাড়তে থাকে। দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন হাজার হাজার নারী পুরুষ দর্শনার্থী। উৎসব আনন্দে বিপুল সংখ্যক দর্শনার্থীদের পদ চারণায় মুখোর হয়ে উঠে প্রার্ক প্রাঙ্গন। এবার ঈদের দীর্ঘ ছুুটিতে বিপুল দর্শক সমাগম ঘটেবে এমনাটাই প্রত্যাশা ছিলো সংশ্লিষ্টদের। তাই দর্শনার্থীদের সেবা দিতে সকল দিকেই পূর্ব  প্রস্তুতি ছিলো পার্ক কতৃপক্ষের। আজ এ রিপোর্ট লেখা পর্যন্ত পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

জানা যায়, গাজীপুর সাফারি পার্ক বরাবরই প্রকৃতি প্রেমীদের পছন্দের স্থান। সবুজ প্রকৃতিতে নির্মল পরিবেশ দর্শনার্থীদের আকৃষ্ট করে। সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা পার্কে জড়ো হতে থাকে। দুপুর গড়াতে কানায় কানায় ভরে উঠে পার্ক। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুন বেশী দর্শক সমাগহম  ঘটে। সন্ধ্যা পর্যন্ত এ ভীর বাড়তে থাকে। দর্শনার্থীদের সেবায় তৎপর রয়েছে বনবিভাগ। নিরাপত্তায় রয়েছে টুরিষ্ট পুলিশ।

পার্কে আসা দর্শনার্থীরা জানান, নির্মল সবুজ প্রাকৃতিক পরিবেশে গাজীপুর সাফারি পার্কে বেড়াতে সাচ্ছন্দ বোধ করেন। কোর সাফারি তাদের কাছে সব থেকে বেশী পছন্দ। এখানে  বিশেষ শিতাতপ নিয়ন্ত্রিত বাসে চড়ে কোর  সাফারিতে ঘুরতে হয়। খুব কাছ থেকে উন্মোক্ত মাঠে বিচরণ করা রয়েল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, ভাল্লুক জিরাফ জেব্রা ওয়াইল্ডবিষ্ট বিভিন্ন প্রজাতীর হরিণ গয়াল দেখায়ায়। পথের পাশে দেখা মেলে শত শত বনো বানরের দল। সম্প্রতি চট্টগ্রাম ডুলহাজরি সাফারি পার্ক থেকে যোগ হয়েছে আরও তিন সিংহ। সব মিলিয়ে কোর সাফারি এখন সবচেয়ে আকর্ষনীয়।

সাফারি কিংডমে ম্যাকাউসহ দেশী-বিদেশী পাখি শালা। প্রজাপতি পার্ক বিশাল ফিস পার্ক ময়ুর এ্যাভিয়ারি পরিদর্শন করা যায়। এছাড়া দেখা মেলে হাতি, ইমু পাখি, দূর্লভ শকুন, পেচাসহ বিভিন্ন প্রজাতির পাখি। রয়েছে জলহস্তি কুমির সাপসহ বিভিন্ন প্রজাতীর শরিস্রীপ। রয়েছে ঝুলন্ত ব্রীজ প্রকৃতি ভিক্ষন কেন্দ্র।

অটো চালক সজিব জানান, তার বাড়ি দিনাজপুরে। ঈদে বাড়ি যাওয়া হয়নি। স্ত্রীকে নিয়ে এসে ছেন পার্কে। বাসে চড়ে সিংহ, রয়েল বেঙ্গল টাইগার ও ভাল্লুক দেখে অভিভুত। এর আগে কখনো এতো কাছ থেকে এমন হিংশ্র প্রানী দেখেন নি।

ভালুকা থেকে আসা কলেজ ছাত্র রুহান জানান, সাফারি পার্ক দর্শন একটি বিশেষ অভিজ্ঞতা। এখানে  নির্মল প্রাকৃতিক পরিবেশে অনেক দূর্লভ ও হিংশ্র প্রানী এক সাথে দেখা মিলে।

স্থানীয় মিজানুর রহমান জানান, গাজীপুর সাফারি পার্ক সব মানুষের কাছে প্রিয়। প্রতিটি উৎসবে এখানে হাজার হাজার দর্শনার্থীর ভীড় জমে। যা শত শত মানুষের জীবিকার উৎস। এবার ঈদেও বিপুল সংখ্য দশক সমাগম ঘটবে পার্কে এমনটি তার প্রত্যাশা।  

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, প্রতি বছর ঈদানন্দে প্রচুর দর্শনার্থীর চাপ থাকে। এবারের ঈদে তৃতীয় দিনেই দশনার্থীদের ভীর লক্ষ্য করা গেছে। দর্শনার্থীদের নিরাপত্তা সহ সব ধরণের সুবিধা দিতে পার্ক প্রস্তুত। ঈদ উপলক্ষে প্রতিদিনই পার্ক খোলা থাকবে। দর্শনার্থীদের কথা বিবেচনা করে ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত পার্ক খোলা ছিলো।

ভোরের আকাশ/এসএইচ

গাজীপুর সাফারি পার্কে

শেয়ার করুন: