শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এ কর্মসূচি পালন করা হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু , কোষাধ্যক্ষ নুরুল ইসলাম ইসলাম রইসি। 

আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের দফতর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে ফাতেহা শরীফ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে প্রেসক্লাব সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন। দোয়া মাহফিল অনেক গণমাধ্যমকর্মীরা অংশ নেন। শোক দিবসে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রেসক্লাব ভবনে কালো পতাকা অর্ধনমিত করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

সিরাজগঞ্জ প্রেসক্লাবমাইলস্টোনবিমান দুর্ঘটনাদোয়া মাহফিল

শেয়ার করুন: