শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরিবেশবান্ধব আবাসন প্রকল্প চায় পুষ্পধারা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুষ্প ইকো সিটিতে বৃক্ষরোপণ করেছে পুষ্প ইকো সিটি।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির আবাসন প্রকল্পে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ মনিরুজ্জামান।

মনিরুজ্জামান বলেন, “আমরা পরিবেশবান্ধব আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে চাই। আমরা পুষ্প ইকো সিটিতে এ বছর ১০ হাজার বৃক্ষ রোপণ করতে চাই। আজকে তার উদ্বোধন করা হলো।”

পুষ্পধারার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আলীনূর ইসলাম বলেন, “পুষ্পধারা প্রতিবছর বৃক্ষরোপণ করে থাকে। দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমরা এই মৌসুমে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।”

প্রতিষ্ঠানটির পরিচালক (ফাইন্যান্স) মঈন উদ্দিন খান বলেন, “বৃক্ষ প্রাণবৈচিত্র্যকে টিকিয়ে রাখবে। তাই মানুষের প্রয়োজনে সবুজ প্রকৃতি টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ করা প্রয়োজন।”

আরও পড়ুন

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

পুষ্পধারার সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক হাসিবুল হক মামুন বলেন, “আমাদের প্রকল্পে সবুজের সমারোহ থাকবে। আমরা চাই প্রকল্পের অব্যহৃত জায়গায় বৃক্ষরোপণ করতে। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও পুষ্পধারার পরিচালক (ক্রয়) মো. এনামুল হক, পরিচালক আলী রেজা, পরিচালক আতিকুর রহমান মিন্টু, পরিচালক মিলন আহমেদ ও নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিকসহ অন্যরা।

ভোরের আকাশ/এসএইচ

পুষ্পধারা

শেয়ার করুন: