২ কেজি গাঁজাসহ মাদক মাদককারবারি গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও একটি পুরাতন বাটন মোবাইল ফোনসহ এক মাদক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ জুন) রাত ১১টা ৩৫ মিনিটে ভেড়ামারা থানার সাতবাড়ীয়া এলাকায় সোনালী বিড়ি ফ্যাক্টরির পূর্ব পাশে খোকনের ফার্নিচারের দোকানের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোনসহ মো. সাজবুর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবুল কাশেম এবং মাতার নাম রেহেনা আক্তার ভানু।
র্যাব জানায়, জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ভোরের আকাশ/ ইউএম