শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা চান্দিনায় মৎস্যজীবী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা চান্দিনায় মৎস্যজীবী  ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কুমিল্লা চান্দিনায় মৎস্যজীবী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

কুমিল্লার চান্দিনায় মৎস্যজীবী লীগ নেতা মো. জালাল হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আহমেদ শরীফ মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিনগত রাত ১২টা থেকে ২টার মধ্যে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মো. জালাল হোসেন উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও মাইজখার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। আহমেদ শরীফ মিঠু পৌর স্বেচ্ছাসেবকলীগ সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা জজ কোটের আইনজীবী সহকারী।

শুক্রবার (৯ মে) তাদেরকে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর দায়ের করা চান্দিনা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক আব্দুল লতিফ জানান- ২০২২ সালে রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ এর সামনে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর গাড়িতে হামলার ঘটনায় ২০২৪ সালের ২৪ আগষ্ট রেদোয়ান আহমেদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন (মামলা নং- ১১)। ওই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- আটককৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: