শ্রীপুরে আল রাজি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তার আল রাজি হাসপাতালে অভিযান চলিয়াছে উপজেলা প্রশাসনের গঠিত ভ্রাম্যমাণ আদালত।গতকাল ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনার পর এ হাসপাতালের বিষয়ে ব্যাপক অভিযোগ উঠে।এরই পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শফিকুল ইসলাম সাথে ছিলেন।
অভিযানকালে হাসপাতালের কাগজপত্র সঠিক না পাওয়ায়, কাম্য লোকবল না থাকায়,নিয়োগপ্রাপ্তদের সনদ না থাকায় ভুক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।তাছাড়া হাসপাতালের যথাযথ নিয়ম মেনে পরিচালনার জন্য দুই মাসের সময় বেঁধে দেওয়া হয়।
এ সময়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সীলগালা করে দেওয়ার সিদ্ধান্ত প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো. শফিকুল ইসলাম বলেন, গতকাল নবজাতক মৃত্যুর ঘটনার পরপরই বিষয়টি সিভিল সার্জন মহোদয় কে অবহিত করি।হাসপাতাল কর্তৃপক্ষকে দুই মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সব কিছু ঠিকঠাক না করতে পারলে হাসাপাতাল সীলগালা করে দেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট সাইদুল ইসলাম বলেন, হাসপাতালের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার বিভাগের ছাড়পত্র, কাম্য জনবল,যথাযথ সনদ ও রেজিস্ট্রার না থাকায় আল রাজি হাসপাতালকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবকিছু যথাযথ নিয়ম মেনে পরিচালনার জন্য দুই মাসের সময় দিয়ে মুচলেকা আদায় করা হয়েছে।অন্যথায় হাসপাতালটিকে সীলগালা করে দেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের।
ভোরের আকাশ/জাআ