শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ার কেরানীহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৫, ৮:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতকানিয়ার কেরানীহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ
সাতকানিয়ার কেরানীহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট ও কেরানীহাট-বান্দরবান সড়ক মোড় এলাকায় ফুটপাত এবং সড়কের পাশ থেকে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সেনাবাহিনী, দোহাজারী হাইওয়ে ও সাতকানিয়া থানা-পুলিশের সহযোগিতায় সাতকানিয়া উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এর আগে গত শনিবার কেরানীহাট এলাকায় ফুটপাত থেকে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছিল।

উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেঅবৈধ স্থাপনা উচ্ছেদ উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত সাতকানিয়া উপজেলার সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন মো. পারভেজ, দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, মহাসড়কের কেরানীহাট ও বান্দরবান সড়ক মোড় এলাকায় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের পাশ দখল করে অবৈধভাবে স্থাপনা আর দোকান তৈরি করে ব্যবসা করে আসছিলেন।  এতে নিত্য যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।  তাই যৌথবাহিনীর সহযোগিতায় অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন: