বগুড়ায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আসর শহরের কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
বগুড়া জেলা বিএনপির পাঁচদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুর রহমান মুরাদ, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামাল পাশা রানা, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক এস এম হেলাল, সদস্য সচিব আবু হান্নান, শহর জাসাসের আহ্বায়ক মনজুর কাদের লিটন, সদস্য সচিব শফিকুল ইসলাম, নুরুল ইসলাম, তৌহিদুল ইসলাম গীবন, মোফাখারুল ইসলাম বেলাল, সেলিম রেজা শানু ও জুলফিকার ইসলাম টিটুসহ অন্যান্য নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন বগুড়া কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদের ইমাম হোসাইন আহমেদ আব্দুল্লাহ। একই সময়ে জাতীয়তাবাদী ওলামা দল বগুড়া জেলা শাখাও সেখানে পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করে।
ভোরের আকাশ/ র.ই