শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারীতে আইন-শৃঙ্খলা মাসিক কমিটির সভা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চিতলমারী উপজেলা আইন-শৃঙ্খলা মাসিক কমিটির সভা উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -১ আসনে সংসদ সদস্য,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। সভা সঞ্চালনা করেন উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন।

সভায় উপস্থিত ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুর রহমান নান্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হাসান অপু, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রুনা গাজী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন কুমার মৈত্র, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সিফাত আল মারুফ, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব,এনসিপি নেতা জুয়েল ফকির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা যুগ্ম আহবায়ক শেখ রহমতুল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভা শুরুর আগে বিগত সভার রেজুলেশন পাঠ করা হয়। পরে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম এবং জননিরাপত্তা জোরদার বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।

সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।  

ভোরের আকাশ/আ.র

আইন-শৃঙ্খলা মাসিক কমিটির সভা

শেয়ার করুন: