শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দেশে গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, “আমাদের সবার দায়িত্ব হবে এই বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ যাতে সবসময় অক্ষুণ্ণ থাকে। গণতন্ত্রকে ব্যাহত করার যেকোনো ষড়যন্ত্র যেন সফল না হয়, সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “মনে রাখতে হবে, স্বৈরাচারের দোসররা আমাদের আশপাশেই অনেকেই লুকিয়ে রয়েছে। তাদের ব্যাপারে আমরা যদি সচেতন না হই, তাহলে আমাদের সামান্য একটি ভুলের কারণেও দেশ ও গণতন্ত্রের বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।”

আরও পড়ুন

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী ট্রলারডুবি; জীবিত উদ্ধার ১৮, নিখোঁজ ৯

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/এনউব

ডা. জাহিদ হোসেনের

শেয়ার করুন: