শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে নির্মিত তোরণে আগুন, তদন্তে পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত একটি স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তোরণটি নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে। শনিবার (১ আগস্ট) বিকেলে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটের দক্ষিণ পাশে কিছু দূরে তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে তোরণটি নির্মাণ করা হয়। একই সঙ্গে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার সন্ধ্যার পর কে বা কারা তোরণটিতে আগুন দিয়ে চলে যায়। এতে তোরণের নিচের অংশ আংশিক পুড়ে যায়। ঘটনার পরও স্থানীয় অনেক মানুষ ঘটনাস্থলে গিয়ে তোরণটি পরিদর্শন করেন এবং এতে লেখা বার্তাগুলো পড়েন। তবে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে খুব কম মানুষকেই দেখা গেছে।

ঘটনার বিষয়ে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান এক দিনের ঘটনা নয়; এটি দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফল। এটি নিপীড়িত মানুষের বিজয়ের প্রতীক।’

আরও পড়ুন

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন মানুষ নির্যাতন, গুম, হত্যা ও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে।’

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা তোরণটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। রোববার (২ আগস্ট) দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/সু.পা

জুলাই গণঅভ্যুত্থান, আগুন

শেয়ার করুন: