শিরোনাম
সন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কতসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কত

খাগড়াছড়িতে কৃতী ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বৌদ্ধ যুব সংঘ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতায় তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে বৌদ্ধ যুব সংঘের নবগঠিত ৪১ সদস্যের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বৌদ্ধ যুব সংঘের জেলা সভাপতি বাবলু বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য রুমেল মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি পারদর্শী বড়ুয়া, কৃষিবিদ বিপ্লব বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির ৪১ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পাশাপাশি ভালো ফলাফল ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

নবগঠিত কার্যকরী কমিটিতে বাবলু বড়ুয়াকে সভাপতি, সাম্য বড়ুয়াকে সাধারণ সম্পাদক এবং প্রীতম বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। তাঁদের নেতৃত্বে ৪১ সদস্যের এ কমিটি আগামী দিনে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

বক্তারা বলেন, একটি সংগঠনের প্রকৃত শক্তি পদ-পদবিতে নয়; বরং দায়িত্ববোধ, ঐক্য, সততা ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতায়। বৌদ্ধ যুব সংঘের নতুন নেতৃত্বকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ধারণ করে শিক্ষা, মানবসেবা, সামাজিক সম্প্রীতি এবং যুবসমাজের ইতিবাচক বিকাশে ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন

বরিশালে শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

তাঁরা আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাই তরুণদের মেধা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি বিকাশে সংগঠনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের এই স্বীকৃতি অন্যদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ তৈরি হয়েছে বলে আয়োজকেরা জানান। তাঁরা আশা প্রকাশ করেন, ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে বৌদ্ধ যুব সংঘ আগামী দিনে সমাজকল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: