মাগুরায় দুস্থ ও পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মাগুরায় শতাধিক গরিব, অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সংগঠন থিয়েটার ইউনিট মাগুরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে মাগুরা প্রেসক্লাবের সামনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, থিয়েটার ইউনিট মাগুরার প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক, সংগঠনের সাধারণ সম্পাদক আল ইমরান এবং মাগুরা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শাহিন আলম তুহিনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
থিয়েটার ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, প্রতি বছরের মতো এবারও সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে। তবে এবারের উদ্যোগটি একটু ভিন্নভাবে করা হয়েছে। তিনি জানান, এবার পথচারী, গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরাসরি ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই