নড়াইলে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

নড়াইলে কালিয়া ফেসবুকে পেজ ও অন লাইন অ্যাপের মাধ্যমে বিভিন্ন পন্যের ভূয়া বিজ্ঞাপন এবং অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারনার অভিযোগে একজন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর স্বীকারোক্তি অনুযায়ী আরও অনেক লোকের নাম জানিয়েছে পুলিশের কাছে। গ্রেপ্তারকৃত ব্যাক্তির কাছ থেকে একটি স্মাটফোন জব্দ করা হয়েছে। মঙ্গলবার পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ২ টায় উপজেলা পিরোলী ইউনিয়নে খড়রিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে কায়সার বিশ্বাসের ছেলে নাঈম বিশ্বাস কে গ্রেপ্তার করা হয়েছে।
সে ঐ এলাকার খড়রিয়া বিশ্বাস বাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ জানায় তার জব্দকৃত স্মাট ফোন থেকে ফেসবুকে আকর্ষনীয় কমদামে পন্য সরবরাহ প্রতিশ্রুতি পূর্বক গ্রাহকদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। কালিয়া থানার ওসি মোঃ ইদ্রিস আলী জানান গ্রেপ্তারকৃত নাঈম বিশ্বাস কে প্রচলিত ধারা অনুযায়ী জেল হাজতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা