শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে বাড়ীর পাশের ভুট্রাক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৫, ১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে বাড়ীর পাশের ভুট্রাক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে বাড়ীর পাশের ভুট্রাক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজীপাড়া এলাকায় ভুট্রা ক্ষেত থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণী কাগজীপাড়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জান্নাতি (১৫)। স্থানীয় কাগজীপাড়া উচ্চ বিদ্যালয় ৯ম শ্রেণির ছাত্রী। 

শনিবার (১০ মে) সকাল ৮ টার দিকে বাড়ির পাশের ভুট্রা ক্ষেতে কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

নিহত কিশোরীর বাড় বোন মোরশেদা জানায়, গত রাত ৩ টার দিকে বাড়ির খড়ের পালায় আগুন লাগলে, অন্যান্য সদস্যদের সাথে ঘর থেকে বের হয় জান্নাতি। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেলেও ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লা জানায়, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। নিহত কিশোরীর পরিবারের অভিযোগ জমাজমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে। লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: