কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ১০.৮ ডিগ্রি

কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। পৌষ শুরুর আগেই হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা কুড়িগ্রাম। শীতে দাপটে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে মানুষ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে "রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র"।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ৭ দিন ধরে এ অঞ্চলের তাপমাত্রা ১০--১২ ডিগ্রি সেলসিয়াস উঠানামা করছে। সন্ধ্যার পর থেকেই সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। দিনের অধিকাংশ সময় সূর্য্য মেঘে ঢাকা থাকায় উত্তাপ ছড়াতে পারছে না। ফলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কনকনে ঠান্ডা অনুভূত হয়। এই পরিস্থিতির সর্দি কাঁশিতে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
ভোরের আকাশ/এসএইচ