শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ফিল্মি কায়দায় কারাগার থেকে পালালেন হত্যা মামলার আসামি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ফিল্মি কায়দায় কারাগার থেকে পালালেন হত্যা মামলার আসামি
ব্রাহ্মণবাড়িয়ায় ফিল্মি কায়দায় কারাগার থেকে পালালেন হত্যা মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে যাওয়া এক আসামির নাম-ঠিকানা ব্যবহার করে কৌশলে পালিয়ে গেছেন মো. হৃদয় (২৮) নামে হত্যা মামলার অন্য আসামি।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটলেও শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। কারাগার থেকে পালানো মো. হৃদয় জেলার কসবা উপজেলার নিমবাড়ি এলাকার মুজিবুর মিয়ার ছেলে।

শনিবার (৩১ জানুয়ারি) দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা উপমহাপরিদশকের পক্ষে সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এক হাজতির পরিবর্তে আরেক হাজতিকে ভুল মুক্তি দেওয়ার অভিযোগে ৬ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত করা হয়; ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের কারারক্ষী মো. মোরশেদ আলম, ফটক কারারক্ষী মো. হানিফ, মুক্তি শাখার কারারক্ষী মো. সাহাব উদ্দিন, ভর্তি শাখার ইনচার্জ ও কারারক্ষী রবিউল আলম, কারাভ্যন্তর গোয়েন্দা কারারক্ষী মো. জাহিদ হাসান ও আইসিটি শাখার কারারক্ষী মো. আবু খায়ের।

গত বৃহস্পতিবার জেলা সুপার ওবায়দুর রহমান বিষয়টি লিখিতভাবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতকে (নবীনগর) অবহিত করেছেন। একই দিন জেলার মনজুরুল আলম ৭ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।

মামলার আসামিরা হলেন- পলাতক হাজতি হৃদয় (২৮), নবীনগর উপজেলার কৃষ্ণনগরের হাজতি দিদার হোসেন (২৮), একই উপজেলার নান্দুরা পূর্বপাড়ার হাজতি বিল্লাল মিয়া (২২), সদর উপজেলার পাঘাচংয়ের কয়েদি মো. পলাশ হোসেন (২৫), কসবা কোন্নাবাড়ির কয়েদি আক্তার হোসেন ছোটন (৩০), সিলেটের মোগলাবাজার সুলতানপুরের হাজতি শিপন মিয়া (৪৫) ও কসবার সোনারগাঁওয়ের হাজতি মনির হোসেন (৫৫)। মামলায় অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় চট্টগ্রামের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়াকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বাকি দুই সদস্য হলেন- চাঁদপুরের জেলার এবং ফেনীর জেল সুপার।

চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. ছগির মিয়া বলেন, 'অন্য আসামির জামিনের কাগজ দেখিয়ে হৃদয় নামে এক আসামি কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।'

ব্রাহ্মণবাড়িয়া জেল সুপার ওবায়দুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক; পালিয়ে যাওয়া হৃদয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

ভোরের আকাশ/আ.র

অপরাধ

শেয়ার করুন: