বৈরি আবহাওয়ায় ১ঘন্টা পর
দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

বৈরী আবহাওয়ার কারণে ১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮ টা থেকে ফেরি চলাচল শুরু হয় বলে জানায় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভূইয়া। এর আগে ৭ টা ১০ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় অর্ধশত যানবাহন আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভূইয়া বলেন ৭ টা ১০ মিনিটে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। সে সময় দুর্ঘটনা এড়াতে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এতে ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। রাত ৮টার সময় পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এই নৌরুটে দুটি ঘাটে ছোট বড় মিলে ১০ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
ভোরের আকাশ/ র.ই