শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় সাবেক ছাত্রদল নেতা রুপলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৬, ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য, অন্যতম সংগঠক এবং সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম নাহিদুল ইসলাম রুপলের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ ও বন্ধুমহলের যৌথ উদ্যোগে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুম রুপলের কবর জিয়ারত করেন। পরে তিনি স্মরণসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

তিনি বলেন, “নাহিদুল ইসলাম রুপলের মতো ত্যাগী ও রাজপথের পরীক্ষিত কর্মীরাই দলের প্রকৃত শক্তি। স্বৈরাচারবিরোধী দীর্ঘ আন্দোলনে তাঁর আত্মত্যাগ ও কারাভোগের ইতিহাস নতুন প্রজন্মের জাতীয়তাবাদী কর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

স্মরণসভায় বক্তারা মরহুম রুপলের কর্মময় জীবন ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, রুপল ছিলেন ত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার প্রতীক। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তৃণমূলের ত্যাগী নেতাদের অবদান মূল্যায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মরহুমের বাবা আয়ুব আলীর সভাপতিত্বে এবং শহর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি আলামিন রানা, সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সাবেক সহ-সভাপতি মির আল আরেফিন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন।

এছাড়াও বক্তব্য দেন শহর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ সুমন, সদর উপজেলা যুবদলের সদস্য কাজী জুরায়েশ, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পি, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবস, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান লিংকন, কোরবান শেখ হিল্লোল, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রুবেল, মিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ এবং পোড়াদহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফ হোসেন মল্লিক।

অনুষ্ঠানের শেষপর্বে মরহুম নাহিদুল ইসলাম রুপলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তৌফিক এনামুল।

আরও পড়ুন

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেফতার

দোয়া মাহফিল শেষে মরহুমের স্মৃতিকে ধরে রাখতে উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দ একটি স্মারক পৃষ্ঠায় নিজেদের অনুভূতি লিখে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতৃবৃন্দ, মরহুমের বন্ধুমহল এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এম

কুষ্টিয়া

শেয়ার করুন: