শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নরসিংদীর মনোহরদীতে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে মনোহরদী জেলা পরিষদ অডিটোরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।

তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

মনোহরদী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম আফ্রাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরদার মোঃ মামুন মিয়া ও মোঃ মাহমুদুল হাসান রবিন, মনোহরদী পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ আকন্দ বকুল, সদস্য সচিব মামুন মিয়া, মনোহরদী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন এবং পৌর শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শিপন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় দেশবাসীর সুখ-সমৃদ্ধি, শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

 

মনোহরদীইফতার মাহফিল

শেয়ার করুন: