শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে ৪ কোটি টাকার বেশি ভারতীয় পণ্য উদ্ধার

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৫, ৫:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে ৪ কোটি টাকার বেশি ভারতীয় পণ্য উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে ৪ কোটি টাকার বেশি ভারতীয় পণ্য উদ্ধার

বিজিবির ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের গত এক সপ্তাহের অভিযানে ৪ কোটিরও বেশি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। ব্যাটালিয়নটির নিয়ন্ত্রণে থাকা ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এ সব পণ্য জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গত ৪ মে থেকে ১০ মে পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার গঙ্গাসাগর, ঘাগুটিয়া, চন্ডীদ্বার, মঈনপুর, মাদলা ও খাদলা এবং ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এর শংকুচাইল, শশীদল, সালদানদী, বড়বজালা সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা। এ সকল পণ্যের মধ্যে মাদক, মোবাইল ফোনের ডিসপ্লে, মাছের রেণু, তৈল, পাউডারসহ অন্তত ৪০ ধরনের পণ্য রয়েছে। 

অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলার বাঘশিমুল গ্রামের বাসিন্দা মো. কবির হোসেনকে (৪০) চোরাকারবারিতে যুক্ত থাকার অভিযোগে আটক করেছে বিজিবি। ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ অব্যাহত রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য জব্দ করা হয়। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: