শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম বদলি

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে। আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়, এ সময়ের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিলে ওই দিন থেকে তিন ‘তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন’। এর আগে ২ নভেম্বর প্রধান নির্বাহী কর্মকর্তাকে চসিক থেকে বদলি করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন। পরে তাদের দুজনের ‘দ্বন্দ্বের’ বিষয়ে খতিয়ে দেখতে ৯ নভেম্বর তদন্ত কমিটিও গঠন করে মন্ত্রণালয়।

এদিকে ৩০ অক্টোবর প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম প্রশিক্ষণ শেষে তাকে চসিকে যোগদান করতে না দেওয়ার বিষয়টি মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানান তিনি।

এর তিন দিন আগে ২৭ অক্টোবর তৌহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেন মেয়র। কর নির্ধারণে অনিয়মের অভিযোগ তদন্তে ‘দায়িত্বে অবহলোর’ অভিযোগে ওই নোটিশ দেয়া হয়।

তারও আগে ২৩ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল চসিকে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের কর নির্ধারণে অনিয়মের প্রমাণ পায়।

বদলির বিষয়টি নিশ্চিত করে তৌহিদুল ইসলাম জানান, তিনি নতুন কর্মস্থলে দ্রুত যোগদান করবেন।

ভোরের আকাশ/তা.কা


 

 

বদলিজনিতচট্টগ্রাম সিটি করপোরেশনপ্রধান নির্বাহী

শেয়ার করুন: