সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর রায়েরটেক এলাকায় ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (০৭) নামের আপন দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। তারা দুই ভাই স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল। তাদের বাবা জিয়াউর রহমান সিদ্ধিরগঞ্জ ইপিজেডে চাকুরি করেন। চাকুরির সুবাদে জিয়াউর রহমান তার দুই ছেলে ও পরিবারসহ কাঁচপুর রায়েরটেক খান বাড়ির নিজাম উদ্দিন খানের বাড়িতে তারা ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
জানা যায়, শুক্রবার সকালে বাড়ীর পাশে পুকুর পাড়ে ফুটবল খেলতে যায় আদনান ও আব্রাহাম নামে দুই ভাই। খেলার সময় একপর্যায়ে তাদের খেলার বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলে আনতে পুকুরে নেমে মানুষের চোখের অলক্ষে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের খোঁজ না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এঘটনায় পুরো কাঁচপুর এলাকা জুড়ে শোকের মাতোম চলছে। নিহত দুই সহোদর আদনান ও আব্রাহাম কুষ্টিয়া জেলার মেহেরপুর উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা জিয়াউর রহমানের দুই পুত্র সন্তান। স্থানীয়রা জানান, সামান্য অসতর্কতার কারণে এমন হৃদয় বিধারক একটি ঘটনা ঘটেছে।
রনি মিয়া এক ব্যক্তি জানান, দুই ভাই পুকুরপাড়ে ফুটবল খেলছিল। এরপর দীর্ঘ সময় তাদের দেখা না গেলে স্থানীয়দের মধ্যে দুশ্চিন্তা ও উদ্বেগ তৈরি হয়। পরে এক নারীর কান্নাকাটি শুনে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরের পানি থেকে একে একে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দূর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
ভোরের আকাশ/ র.ই