শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ৮:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া নামক স্থান থেকে ১২ জন মাঝিমাল্লা সহ ১টি মাছ ধরার ইঞ্জিন চালিত ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ট্রলারটি সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার স্থানীয় জেলে সুলতান মাঝির বলে জানা যায়।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাক বি আর এম-৩ হতে আনুমানিক ৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে জলসীমানা থেকে তাদের আটক করা হয়।

অপহৃত জেলেরা হলেন, মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো: রাসেল (২৩), মো: সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫) এবং একজন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা যায়।

এদিকে শাহপরীরদ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, বঙ্গোপসাগরে মাছ শিকারে গেলে মিয়ানমার জলসীমানা দিয়ে আসার পথে শাহপরীর দ্বীপের দক্ষিণে নাইক্ষ্যংদিয়া নামক স্থানে আরাকান আর্মির দুটি স্পিডবোট যোগে এসে একটি মাছ ধরার ট্রলার সহ ১২ জন মাঝিমাল্লাদের আটক করে বলে জানতে পারি, ঘাটে ফিরে আসা অন্যান্য জেলেদের মাধ্যমে। পাশাপাশি আরো জানতে পারি এই ট্রলারটি শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার বাসিন্দা সুলতান মাঝির মালিকানাধীন ট্রলার।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল আশিকুর রহমান জানান, বিষয়টি শুনেছি। এব্যাপারে কাজ চলছে।

সর্বশেষ গেল ১২ আগস্ট টেকনাফ‌-সেন্টমার্টিনের মাঝামাঝি বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা নাইক্ষ্যংদিয়া থেকে ৫ জন জেলেকে আটক করেন আরাকান আর্মির সদস্যরা।

ভোরের আকাশ/জাআ

কক্সবাজারজেলেআরাকান আর্মি

শেয়ার করুন: