শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবচরে অপমানের জেরে কিশোরীর আত্মহত্যা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাদারীপুরের শিবচর উপজেলায় প্রেমঘটিত বিষয় নিয়ে চাপ সৃষ্টি ও প্রকাশ্যে অপমানের ঘটনার পর আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী—এমন অভিযোগ উঠেছে তার পরিবার ও স্বজনদের পক্ষ থেকে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামে এই মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটে।

শুক্রবার (২১ নভেম্বর) মাদারীপুর সদর হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এলাকায়। দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্র জানায়, স্থানীয় রিফাত উকিল নামে এক যুবকের সঙ্গে সুমাইয়ার ঘনিষ্ঠতা নিয়ে কিছুদিন ধরেই এলাকায় আলোচনা হচ্ছিল। ওই সম্পর্ককে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর রিফাতকে নিয়ে সুমাইয়ার নানাবাড়িতে যান। সেখানে পরিবারের উপস্থিতিতে কিশোরীটিকে গালিগালাজ ও অপদস্ত করার অভিযোগ রয়েছে।

পরিবারের দাবি, ওই ঘটনার পরই মানসিকভাবে ভেঙে পড়ে সুমাইয়া। রাতেই নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

নিহতের বাবা আবুল হোসেন বলেন, “মেয়েটাকে সবাইয়ের সামনে এমন অপমান করা হয়েছে যে সে আর সহ্য করতে পারেনি। যারা ওকে মানসিক চাপ দিয়েছে তাদের বিচার চাই।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।”

এদিকে স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনাগুলো তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে এবং পরিবার ও সমাজ উভয়েরই ভূমিকা থাকা প্রয়োজন।

ভোরের আকাশ/জাআ

শিবচরমাদারীপুরআত্মহত্যা

শেয়ার করুন: