শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে চলন্ত আন্ত:নগর ট্রেন থেকে দু’টি বগি বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ৭:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের কালীগঞ্জে একটি চলন্ত আন্ত:নগর ট্রেন থেকে দুটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়ার দড়িপাড়া এলাকায় ‘এগারো সিন্ধু প্রভাতী’ ট্র্রেনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর পড়ে থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনের কয়েকশ যাত্রী। ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রেলওয়ের সংশ্লিষ্ট কারিগরি কর্মীরা দ্রত ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর বিচ্ছিন্ন হওয়া বগি দুটি পুনরায় মূল ট্র্রনের সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

আড়িখোলা রেলওয়ে ষ্টেশন মাষ্টার মানিক মিয়া জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর ‘এগারো সিন্ধু প্রভাতী’ এক্সপ্রেস ট্রেনটি দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় বিকট শব্দ হয়। এ সময় ট্রেনের পেছনের দিকে থাকা ‘গ’ ও ‘ঘ’ বগির সংযোগস্থলের হুক (কাপলিং) খুলে যায়। এতে দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়ে থাকে। চালক বিষয়টি টের পেয়ে ট্রেনটি থামিয়ে দেন। তবে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।তিনি আরো জানান, টঙ্গী-ভৈরব রেললাইনটি ডাবল লাইন হওয়ার কারণে দুর্ঘটনার পরও ট্রেন চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটেনি। বিকল্প লাইন ব্যবহার করে ওই লাইনে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়নি এবং কোনো শিডিউল বিপর্যয়ও ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগস্থলের হুকটি আলগা হয়ে গিয়েছিল। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি না হয়নি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রক্ষণাবেক্ষণের ওপর আরও জোর দেওয়া হবে বলেও জানান তিনি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, চলন্ত ট্রেনের হুক খুলে বগি বিচ্ছিন্নের খবর পেয়ে পুলিশ ও রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দ্রুত সময়ের মধ্যে বগিগুলো সংযুক্ত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। যান্ত্রিক ত্রুটি কেন এবং কীভাবে হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/র.ই

ট্রেনের বগিরেললাইনমানিক মিয়া

শেয়ার করুন: