শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ

১৭ মাস পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আকস্মিক মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দীর্ঘ ১৭ মাস ধরে বন্ধ থাকা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হঠাৎ করে ব্যানার টানিয়ে মিছিল করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ–এর নেতাকর্মীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে দুইটার দিকে হঠাৎ করে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ-ছয়জন নেতাকর্মী জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হন। তারা কার্যালয়ের ফটকে একটি ব্যানার সাঁটিয়ে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা অল্প সময়ের মধ্যেই স্থান ত্যাগ করেন। দীর্ঘদিন বন্ধ থাকা দলীয় কার্যালয়ের সামনে এ আকস্মিক মিছিল ঘিরে নগরজুড়ে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময়ও শহরে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে দেখা গিয়েছিল নেতাকর্মীদের। তবে মিছিলের প্রায় এক ঘণ্টা পর কে বা কারা ব্যানারটি খুলে নিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভোরের আকাশ/ র.ই

প্রতিবাদ মিছিলসেলিনা হায়াৎ আইভী

শেয়ার করুন: