শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ৪১ দিন জামায়াতে নামাজ আদায়ে পুরস্কৃত ৪০ শিশু-কিশোর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সীতাকুণ্ডে টানা ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায়ে ৪০ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) বাদে জোহর পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসা জামে মসজিদে শিশু-কিশোরদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়। পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সহ-সভাপতি নুর মোহাম্মদ ও পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট তৌফিক উদ্দিন এর যৌথ অর্থায়নে শিশু-কিশোরদের মাঝে এই পুরস্কার দেওয়া হয়। 

পন্থিছিলা মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম ক্কারী আব্দুল কুদ্দুছ এর সঞ্চালনায় বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউছুপ নিজামী, পন্থিছিলা দাখিল বিজ্ঞান মাদ্রাসার সুপার মাওলানা মো. শহীদুল্লাহ, অনুষ্ঠানের আয়োজক নুর মোহাম্মদ ও মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট তৌফিক উদ্দিন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-কাইয়ুম চৌধুরী, উপজেলা দলিল লিখক সমিতির সহ-সভাপতি শাহ আলম, প্রেস ক্লাবের সদস্য অ্যাডভোকেট মো. নাছির উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি ও মসজিদ কমিটির সহ-সভাপতি আবু ছিদ্দিক বাল্লা, কাদের ভূঁইয়া পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান, চাঁদগাজী শাহ জামে মসজিদের সহ-সভাপতি মফিজুর রহমান ওয়াহিদী ও শেখপাড়া জামে মসজিদের সেক্রেটারী নুর সোলেমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন। 

সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সহ-সভাপতি নুর মোহাম্মদ বলেন, পবিত্র মাহে রমজানে এলাকার শিশু-কিশোরদের মসজিদমূখী করার উদ্দেশ্যে ৪টি মসজিদে এমন উদ্যোগ নেয়া হয়েছে। গত ২০ রমজান দুপুরে পৌরসভার ২নং ওয়ার্ড শেখপাড়া জামে মসজিদ ও ২২ রমজান কাদের ভূঁইয়া পাড়া জামে মসজিদে শিশু-কিশোরদের একই ভাবে পুরস্কৃত করা হয়েছে। 

পরবর্তী ধাপে আগামী ২৬ রমজান চাঁদগাজী শাহ জামে মসজিদে নিয়মিত নামাজ আদায়ে আগত শিশু-কিশোরদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমন উদ্যোগে আমাকে সার্বিক সহায়তা করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ এমন উদ্যোগ কবুল করুন। আমি সকলের আন্তরিক সহায়তা কামনা করছি।

ভোরের আকাশ/ র.ই

 

 

পুরস্কৃতনুর মোহাম্মদ

শেয়ার করুন: