শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহেশখালীতে আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের মহেশখালীতে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া মিজ্জিরপাড়া সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ ফেলে বিক্ষিপ্তভাবে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল উক্ত এলাকায় তল্লাশী করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেঃ কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ভোরের আকাশ/জাআ

আগ্নেয়াস্ত্রমহেশখালীজব্দকক্সবাজারতাজা কার্তুজ

শেয়ার করুন: