শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগর

ইটভাটায় পুড়ছে কাঠ, হুমকিতে পরিবেশ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চুয়াডাঙ্গা জীবননগরে  অধিকংশ ইটভাটারই নেই লাইসেন্স।  শুধু তাই নাই অনুমোদনহীন ইটভাটায় দেদারচ্ছে পোড়ানো হচ্ছে কাঠ। আবার কিছু অনুমোদনহীন ভাটা গড়ে উঠেছে ফসলী জমির মাঝখানে। প্রশাসনের দ্বায়সারা অভিযান চালিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করে দিলেও, কয়েকদিনের ভিতর আবার সেই বন্ধ করা ভাটা পুরদোমে কার্যক্রম শুরু করছে। সেই ইটভাটায় প্রতিবেদন করতে সাংবাদিক গেলে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টাও করা হচ্ছে।  

জীবননগরে ২০ টি ইটভাটার মধ্যে ১৮টি  ভাটা কার্যক্রম চালু রয়েছে ২টি বন্ধ রয়েছে। এর মধ্যে ৪টি ইটভাটার লাইসেন্স থাকলেও ৩টি লাইসেন্স নবায়ন না করায় শুধুমাত্র গোয়ালপাড়ায় অবস্থিত মোল্লা ইট ভাটার লাইসেন্স আছে । উপজেলার সীমান্ত ইটভাটা,এ,এন,জে,এম,ভিভিএম,পিবিএম ,এসটিএইসবি ইটভাটাসহ বেশ কিছু ইটভাটার কার্যক্রম চলছে ফসলী জমির মাঝখানে। এমনকি ইটভাটায় দেদারচ্ছে কাঠ পোড়ানো হচ্ছে।

নারায়নপুর গ্রামের আব্দুল সবুর অভিযোগ করে বলেন, ভিভিএম ও সীমান্ত ইটভাটা একেবারে ফসলী জমির মধ্যে তা ছাড়া ভাটার আশেপাশে সব মানুষ বসবাস করে ইট ভাটার কালো ধোয়ায় নানা ধরনের রোগব্যাধি হচ্ছে প্রশাসন এগুলো দেখেও যেন কোন ব্যবস্থা নেয় না ।মাঝে মধ্যে আসে জরিমানা করে আবার চলে যায়।

বাড়ভাঙ্গা গ্রামের আবু তালেব অভিযোগ করে বলেন, গতবার ভিভিএম ইট ভাটায় অভিযান চালিয়ে  প্রশাসন ইটভাটার ইট নষ্ঠ করে দেয় এবং ইট ভাটা বন্ধ করে দেয় কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ভাটা তারা চালু করে তারা কি প্রশাসনের অনুমতি ছাড়াই কি চালু করেছে ।তা ছাড়া প্রশাসন সাধারন মানুষের সাথে চোর পুলিশ খেলা করে ।

নাম প্রকাশে অনইচ্ছুক এক ইট ভাটার মালিক অভিযোগ করে বলেন, সংবাদ প্রকাশ হলে আমাদের একটু বেশি টাকা দিতে হবে তা ছাড়া আর কিছু না প্রতি বছর উপজেলা প্রশাসনকে বিভিন্ন দিবসে টাকা দিতে হয় পরিবেশ অধিদপ্তরে টাকা দিতে হয় তা হলে কি এমনিতেই ভাটা চালাতে দিচ্ছে । প্রশাসনকে ম্যানেজ করেই চলতে হয় ইটভাটা মালিকদের।

চুয়াডাঙ্গা জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস বলেন, জীবননগর উপজেলায় ৪টি লাইসেন্স ছিল কিন্তু ৩টি লাইসেন্স নবায়ন না করায় মাত্র ১টি ইটভাটার  লাইসেন্স আছে । বাকি গুলোর কোন লাইসেন্স নাই অবৈধ ইটভাটার বিরুদ্ধে  ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকীদের বিরুদ্ধে কার্যক্রম চলমান রয়েছে।

ভোরের আকাশ/র.ই

লাইসেন্সবিহীনঅবৈধ ইটভাটাআব্দুল সবুর

শেয়ার করুন: