শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাইবান্ধা সদর উপজেলার শিবপুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও ধর্ষণের মামলার প্রধান আসামি মিজানুর রহমান শেখকে (২৭) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

‎সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

‎এর আগে গত রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎র‌্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্প ও র‌্যাব-১১-এর নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‎গ্রেপ্তারকৃত মিজানুর রহমান শেখ গাইবান্ধা সদর উপজেলার শিবপুর গ্রামের আব্দুস ছামাদ শেখের ছেলে।

‎র‌্যাব জানান, গত ৬ আগস্ট সকালে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাজারে যাওয়ার সুযোগে মিজানুর রহমান তার ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি ওই নারীর মুখ চেপে ধরে পোশাক খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে ও মিজানুর রহমানকে আটক করেন।

‎‎এজাহারে আরও বলা হয়, ঘটনার কিছুক্ষণ পর অন্য কয়েকজন আসামি পরস্পর যোগসাজশে ভুক্তভোগী নারীকে চরিত্রহীন ও লম্পট আখ্যা দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় বলে অভিযোগ করা হয়েছে।

‎এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন। পরে গত ১৮ আগস্ট গাইবান্ধা সদর থানায় ধর্ষণের চেষ্টা ও ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। মামলা নম্বর ৫/৪২৯। মামলার পর থেকেই মিজানুর রহমান আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুন

নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার-৩

‎‎র‌্যাব আরো জানান, মামলাটির গুরুত্ব বিবেচনায় প্রধান আসামিকে গ্রেপ্তারে র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ ও র‌্যাব-১১-এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

‎এ বিষয়ে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন,' গ্রেপ্তারের পর মিজানুর রহমান শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।'

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: