শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

সকল অরাজকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচির আহ্বান এমপি রফিকের

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। তিনি বলেছেন, সারিয়াকান্দি-সোনাতলার মাটিতে পতিত সরকারের পক্ষ নিয়ে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তার জবাব দেবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নিজের বাসভবনে সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কাজী রফিকুল ইসলাম বলেন, “আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে। কিন্তু দেশের স্বার্থে, বগুড়ার স্বার্থে তারেক রহমানের নির্দেশনায় আমরা ঐক্যবদ্ধ। পতিত সরকারের পক্ষ নিয়ে কেউ সারিয়াকান্দি-সোনাতলার মাটিতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তার কঠোর জবাব দেবে। যেখানেই আঘাত আসবে, সেখানেই তা প্রতিহত করা হবে।”

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো অপতৎপরতা ও অরাজকতা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এ লক্ষ্যে ডিসেম্বরজুড়ে সাংগঠনিক কর্মসূচি পালনের জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মতবিনিময় সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মাহমুদ বিতান, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সাবেক ছাত্রনেতা ও সাবেক যুবনেতা ইকবাল কবির পলাশ ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্র মোড়ে গিয়ে শেষ হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: