শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়া দুই ইলিশ ২০ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী জেলা প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২৫, ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়া দুই ইলিশ ২০ হাজার টাকায় বিক্রি
রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়া দুই ইলিশ ২০ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া ৪ কেজি ২০০ গ্রামের দুটি ইলিশ মাছ ২০ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান এলাকায় স্থানীয় জেলে করিম হালদারের জালে ধরা পড়ে এই মাছ দুটি।

জেলেরা ভোরে নদীতে জাল ফেলেন এবং জাল তুলে দেখতে পান বড় আকৃতির দুটি ইলিশ ধরা পড়েছে। এরপর মাছ দুটি নৌকায় তোলেন এবং সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে এসে স্থানীয় ব্যবসায়ী মো. শাজাহান শেখের কাছে বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, তিনি মাছ দুটি ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৭৪০ টাকায় ক্রয় করেন। পরে মাছ দুটি ফেসবুকে পোস্ট করলে লন্ডন থেকে এক প্রবাসী ৪ হাজার ৮০০ টাকা কেজি দরে ২০ হাজার ১৬০ টাকায় কিনে নেন। প্রবাসী ওই ইলিশ খুলনা থেকে গ্রামের বাড়িতে পাঠাবেন বলে জানানো হয়।

মালিক শাজাহান শেখ আরও বলেন, পদ্মার ইলিশের চাহিদা বেশির ভাগ সময়ই বেশি থাকে, বিশেষ করে বড় সাইজের রাজা ইলিশ খুব কম দেখা যায়। এজন্য দাম বেশি হলেও তিনি মাছটি কিনে নেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, দৌলতদিয়ার পদ্মা নদীতে সাম্প্রতিক সময় জেলেদের জালে বড় সাইজের ইলিশ মাছ ধরা পড়ায় এটা ভাল সংবাদের মতো। গত কিছুদিন ধরে পদ্মা নদীতে বড় ইলিশ দেখা যাচ্ছিল না, তবে এখন আবার ভালো সংকেত পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় জেলেদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে এবং আশা করা যাচ্ছে, নদীতে ইলিশের মৎস্য সম্পদ পুনরায় বৃদ্ধি পাবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: