শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শারমিন খাতুন (২৫) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। 

শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সদরপুর ইউনিয়নের আমতৈল (বাদুড়খালী) গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শারমিন খাতুন ওই গ্রামের হুমায়ুন মোল্লার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে শনিবার বিকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে গভীর রাতে প্রতিপক্ষের লোকজন হুমায়ুন মোল্লার বাড়িতে হামলা চালায়।

অভিযোগ রয়েছে, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়া রফিকুল ইসলামের ভাই হারুক ও ফারুকের সমর্থকরা এ হামলায় জড়িত। হামলার সময় ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় শারমিন খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার মাথায় ৪-৫টি গুরুতর আঘাত লাগে।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে তাকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ভোর সাড়ে ৫টার দিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছেন তার স্বামী হুমায়ুন মোল্লা।

ভোরের আকাশ/ র.ই

 

সংঘর্ষে আহতমিয়া রফিকুল ইসলাম

শেয়ার করুন: