শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার পতন মানে মুক্তিযুদ্ধের পতন নয়: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, শেখ হাসিনার পতন মানে মুক্তিযুদ্ধের পতন নয়, বঙ্গবন্ধুর পতন নয় এবং স্বাধীনতার পতন নয়। কিন্তু এই বিষয়টি অনেকেই বুঝতে চাইছেন না।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে পূর্ব ঘোষিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের জরুরি সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমার বাড়ি ধ্বংস করে দিয়ে যদি দেশে শান্তি হয় আমি তাতেই রাজি। এখন আমার বয়স ৮০ বছর, আমি চলে যেতে পারলেও খুশি হবো।

কাদের সিদ্দিকী অভিযোগ করে বলেন, যারা ২৪ শে বিজয়ী হয়েছেন, তারা যদি ব্যর্থ হন, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠে, সাধারণ মানুষ তখন আর রুখে দাঁড়াবে না- এটাই আমার ভয়।

টাঙ্গাইলের বাসাইলে ১৪৪ ধারা জারি প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের মিটিংয়েও বাধা দেওয়া হচ্ছে। অথচ এই দেশ মুক্তিযোদ্ধারাই পয়দা করেছেন। সরকারের উচিত ছিল দেশে সুন্দর স্মৃতি ফিরিয়ে আনা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, আমার বাসায় আক্রমণ করা হয়েছে। যদি এটা সম্ভব হয়, তবে সবার বাসায় আক্রমণ করা সম্ভব। কারো নিরাপত্তা নেই। দেশ যদি পাকিস্তান হয়ে যেত, আমি পাকিস্তান ভেঙেছিলাম বলে আইন অনুযায়ী আমার ফাঁসি হতো। তাতেও আমার আপত্তি থাকত না। এখনো নেই। তাই বলছি দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই।

ভোরের আকাশ/জাআ

কাদের সিদ্দিকীটাঙ্গাইলশেখ হাসিনা

শেয়ার করুন: