নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বেলা ১২টায় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জানা যায়, তৃতীয় শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থীদের জন্য ‘আমার চোখে জুলাই’, বিশেষ চাহিদা সম্পন্ন এবং শিশু থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা,পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেনির শিক্ষার্থীদের জন্য ‘আমার চোখে জুলাই’, নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেনির শিক্ষার্থীদের জন্য ‘জুলাই গণঅভুত্থানের পটভূমি, তাৎপর্য ও নতুন বাংলাদেশের স্বপ্ন’ এবং ¯œাতক, ¯œাতোকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও সর্বসাধারনের জন্য ‘জুলাই গণঅভ্যুত্থান ও জাতীয় ঐক্য’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া ক গ্রূপে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেনির শিক্ষার্থী, গ্রূপে নবম শ্রেণি থেকে দশম শ্রেনির শিক্ষার্থী ও গ্রূপে স্বাতোকোত্তর শ্রেনির শিক্ষার্থী ও সর্বসাধনের জন্য ‘জুলাই গণঅভুত্থান বিষয়ক’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান (ইনচার্জ) মো. মাসুদ রানা, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অমল কান্তি নাগসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ।
ভোরের আকাশ/র ই